কীভাবে মৃত্যু হলো রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের? তালসারির সমুদ্রে শুটিং চলাকালীন মর্মান্তিক দুর্ঘটনার সম্পূর্ণ বিবরণ

অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু কীভাবে হলো? তালসারি সমুদ্রসৈকতে শুটিং চলাকালীন ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনার বিস্তারিত তথ্য, তদন্ত এবং সম্পূর্ণ ঘটনা জানুন।

কীভাবে মৃত্যু হলো রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের? তালসারির সমুদ্রে শুটিং চলাকালীন মর্মান্তিক দুর্ঘটনার সম্পূর্ণ বিবরণ

মধুরিমা সেনগুপ্ত, কলকাতা : বাংলা সিনেমা ও টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে গোটা টলিউডে। ২০২৬ সালের ২৯ মার্চ ঘটে যাওয়া এই মর্মান্তিক ঘটনা শুধু তাঁর পরিবার বা সহকর্মীদের নয়, অসংখ্য দর্শককেও স্তব্ধ করে দিয়েছে। মাত্র ৪৩ বছর বয়সে একজন প্রতিভাবান অভিনেতার এই অকালপ্রয়াণ বাংলা বিনোদন জগতের জন্য বড় ক্ষতি।

সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, ওড়িশা-পশ্চিমবঙ্গ সীমান্তের কাছে অবস্থিত তালসারি সমুদ্রসৈকতে একটি টেলিভিশন ধারাবাহিকের শুটিং চলাকালীন দুর্ঘটনায় তাঁর মৃত্যু হয়। তালসারি বিচে ওই দিন একটি দৃশ্য ধারণ করা হচ্ছিল, যেখানে সমুদ্রের জলের কাছাকাছি অংশে অভিনেতা ও তার সহ অভিনেত্রী অভিনয় করতে করতে তারা সমুদ্রের কিছুটা গভীরে চলে যায়। এরপরে প্রথমে সহ অভিনেত্রী ও এরপর রাহুল জলে পরে যায়। প্রাথমিক তদন্তে এটাই জানা গেছে। 

ঘটনার পর ইউনিটের সদস্যরা প্রথমে সহ অভিনেত্রীকে উদ্ধার করে, পরে রাহুলকে উদ্ধার করার চেষ্টা করেন। কিছুক্ষণের মধ্যে তাঁকে জল থেকে তোলা হলেও তখন তিনি অচেতন অবস্থায় ছিলেন। দ্রুত তাঁকে দিঘার একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু চিকিৎসকেরা সেখানে তাঁকে মৃত ঘোষণা করেন। রিপোর্ট অনুযায়ী, জলে ডুবে যাওয়ার কারণেই তাঁর মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

প্রসঙ্গত, "ভোলে বাবা পার কারেগা" চলচ্চিত্রের শুটিং করছিলেন রাহুল। ওই ধারাবাহিকের একটি দৃশ্যের জন্য সমুদ্রের জলে প্রবেশ করতে হয়েছিল। যদিও সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, তিনি হাঁটু সমান জলে দাঁড়িয়ে ছিলেন এবং হঠাৎ একটি গভীর অংশে পড়ে যান বা ঢেউয়ের ধাক্কায় ভারসাম্য হারান। ফলে কয়েক মিনিটের মধ্যেই পরিস্থিতি গুরুতর হয়ে ওঠে। জানা গেছে, সহ অভিনেত্রীকে দ্রুততার সাথে উদ্ধার করা হলেও রাহুল প্রায় এক ঘন্টা মতন জলেই পড়েছিল।

ঘটনার পর স্থানীয় প্রশাসন তদন্ত শুরু করেছে। ওড়িশার মেরিন পুলিশের দাবি, ওই শুটিংয়ের জন্য প্রয়োজনীয় অনুমতি নেওয়া হয়নি এবং পুরো ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। একই সঙ্গে ময়নাতদন্তের মাধ্যমে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করার প্রক্রিয়াও চলছে। 

ব্যক্তিগত জীবনে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় ছিলেন অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকারের স্বামী এবং তাঁদের একটি ছেলে রয়েছে। অভিনেতার মৃত্যুর পরে প্রিয়াঙ্কা সরকার সংবাদমাধ্যমকে ব্যক্তিগত পরিসর দেওয়ার অনুরোধ করেছেন, কারণ এই মুহূর্তটি তাঁদের পরিবারের জন্য অত্যন্ত কঠিন।

১৯৮৩ সালের ১৬ অক্টোবর কলকাতায় জন্মগ্রহণ করা রাহুল ছোটবেলা থেকেই অভিনয়ের সঙ্গে যুক্ত ছিলেন। থিয়েটার দিয়ে শুরু করে তিনি বাংলা সিনেমা ও টেলিভিশনে নিজের শক্ত অবস্থান তৈরি করেন। বিশেষ করে “চিরদিনই তুমি যে আমার” সিনেমার মাধ্যমে তিনি বিপুল জনপ্রিয়তা অর্জন করেন এবং পরবর্তীতে বহু সিরিয়াল, চলচ্চিত্র ও ওয়েব সিরিজে অভিনয় করেন।

তালসারির সমুদ্রতটে ঘটে যাওয়া এই দুর্ঘটনা আবারও মনে করিয়ে দিল যে শুটিং সেটে নিরাপত্তা কতটা গুরুত্বপূর্ণ। তদন্ত শেষ হলে ঠিক কীভাবে এই দুর্ঘটনা ঘটল তা আরও স্পষ্ট হবে। তবে নিশ্চিতভাবে বলা যায়, রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের অকাল মৃত্যু বাংলা বিনোদন জগতের জন্য এক বড় ক্ষতি, এবং তাঁর অভিনয় ও স্মৃতি দীর্ঘদিন দর্শকদের মনে থেকে যাবে।