রোহিত-কোহলি ছাড়াই ভারতের বিশ্বকাপ জয়! ২০২৬ ICC World Cup-এ নতুন প্রজন্মের ঐতিহাসিক উত্থান

ভারতীয় ক্রিকেট টিম ২০২৬ সালের ICC T20 বিশ্বকাপ ফাইনালে নিউজিল্যান্ড-কে হারিয়ে বিশ্বকাপ জিতল নতুন প্রজন্মের শক্তিতে। রোহিত শর্মা ও বিরাট কোহলি ছাড়াই এই জয় ভারতীয় ক্রিকেটে এক নতুন যুগের সূচনা করল।

রোহিত-কোহলি ছাড়াই ভারতের বিশ্বকাপ জয়! ২০২৬ ICC World Cup-এ নতুন প্রজন্মের ঐতিহাসিক উত্থান

মধুরিমা সেনগুপ্ত, কলকাতা: ক্রিকেট ইতিহাসে অনেক সময় এমন মুহূর্ত আসে, যা শুধু একটি ম্যাচের ফল নয়, একটি প্রজন্মের পরিবর্তনের গল্প বলে। গতকাল India national cricket team যখন ফাইনালে New Zealand national cricket team-কে হারিয়ে ICC Cricket World Cup 2026 জিতে নিল, তখন সেটাই যেন আবার প্রমাণ হলো। কারণ এই জয় এসেছে এমন এক সময়ে, যখন দলের দুই মহাতারকা রোহিত শর্মা এবং  বিরাট কোহলি দলের অংশ ছিলেন না।

বহু বছর ধরে ভারতীয় ক্রিকেট মানেই ছিল রোহিতের আগ্রাসী ব্যাটিং আর কোহলির অদম্য লড়াই। বড় ম্যাচে এই দুই নাম ছিল সমর্থকদের আত্মবিশ্বাসের প্রতীক। তাই ২০২৪ সালের ICC Men's T20 World Cup জয়ের পর যখন দুজনেই টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন, তখন অনেকের মনেই প্রশ্ন জাগে, নতুন প্রজন্ম কি সেই দায়িত্ব ও চাপ সামলাতে পারবে? বিশ্বকাপের মতো বড় মঞ্চে কি রোহিত-কোহলি ছাড়াও ভারতের জয় সম্ভব?

কিন্তু ক্রিকেটের সৌন্দর্যই হলো, এখানে প্রতিটি প্রজন্ম নিজের গল্প লেখে। আর ২০২৬ সালের এই বিশ্বকাপ যেন ঠিক সেই গল্পেরই নতুন অধ্যায়। পুরো টুর্নামেন্ট জুড়ে ভারতীয় দলের তরুণ ক্রিকেটাররা যে আত্মবিশ্বাস দেখিয়েছে, তা ছিল অবাক করার মতো। ব্যাট হাতে দাপট, বোলিংয়ে আগ্রাসন, আর ফিল্ডিংয়ে বিদ্যুতগতির প্রতিক্রিয়া সব মিলিয়ে এই দলটি যেন এক নতুন যুগের সূচনা করেছে।

ফাইনাল ম্যাচটাও ছিল রুদ্ধশ্বাস। নিউজিল্যান্ড বরাবরের মতোই শক্ত প্রতিপক্ষ। বড় ম্যাচে তাদের ঠান্ডা মাথার ক্রিকেট বিশ্বজুড়েই পরিচিত। টসে নিউজিল্যান্ড জিতে বোলিং চুস করে, কিন্তু প্রতিপক্ষ যেখানে ইন্ডিয়ান ক্রিকেট টিম, প্রথম থেকেই সঞ্জু স্যামসন এবং অভিষেক শর্মার জুটি ম্যাচের ভবিষ্যৎ নির্ধারণ করে দিয়েছিল, সঞ্জু ৪৫ বলে ৮৯ রান এবং অভিষেক শর্মা ১৮ বলে ৫০ রান করে। এরপর ঈশান কিষাণ ২৫ বলে ৫৪ রানের বিস্ফোরক এক ইনিংস খেলে। আর শেষে শিবম দুবে ৮ বলে ২৬ রানে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ২৫৫ রানের টার্গেট সেট করে।

অন্যদিকে, বিশ্বকাপে ভারতের বোলিং ছিল বিধ্বংসী, যেখানে জসপ্রীত বুমরাহ ৪ ওভারে মাত্র ১৫ রান দিয়ে ৪টি উইকেট নিয়ে নিউজিল্যান্ডের শিরদাঁড়া ভেঙে দেয়।অন্যদিকে অক্ষর প্যাটেলের স্পিন আরও শক্ত করে দেয় ভারতের দখল। ধীরে ধীরে ম্যাচ হয়ে ওঠে একতরফা। এবং মাত্র ১৯ ওভারেই নিউজিল্যান্ড অল আউট হয়ে পরাজিত হয়, এবং ভারত আবারও একটি ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হয়ে ওঠে।

সবচেয়ে বড় বিষয় হলো, এই জয়ে স্পষ্ট হয়ে গেল যে ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ কতটা শক্ত ভিতের ওপর দাঁড়িয়ে আছে। আগে যেখানে কয়েকজন তারকার ওপর দলের সাফল্য অনেকটাই নির্ভর করত, সেখানে এখন পুরো দলটাই যেন তারকা। কেউ একদিন ম্যাচ জেতাচ্ছে, পরের দিন অন্য কেউ হিরো হয়ে উঠছে।

এই বিশ্বকাপ জয় শুধু একটি ট্রফি নয়, এটি এক ধরনের বার্তা। সেই বার্তা হলো- ভারতীয় ক্রিকেটে প্রতিভার অভাব নেই। নতুন প্রজন্ম শুধু বড়দের উত্তরসূরি নয়, তারা নিজেদের পরিচয় তৈরি করতেও প্রস্তুত।

সমর্থকদের কাছেও এই জয় বিশেষ আবেগের। কারণ অনেকেই ভাবছিলেন, রোহিত ও কোহলির যুগ শেষ হলে হয়তো ভারতীয় ক্রিকেট কিছুটা শূন্যতায় পড়বে। কিন্তু গতকালের ম্যাচ যেন সেই আশঙ্কাকে পুরোপুরি উড়িয়ে দিল। বরং মনে হলো, নতুন একটি যুগ শুরু হয়েছে—যেখানে তরুণরা শুধু স্বপ্ন দেখছে না, সেই স্বপ্ন বাস্তবেও রূপ দিচ্ছে। ক্রিকেটে প্রজন্ম বদল সবসময়ই ঘটে, কিন্তু খুব কম সময়ই সেই পরিবর্তন এতটা নাটকীয় এবং অনুপ্রেরণাদায়ক হয়। ২০২৬ বিশ্বকাপের এই জয় তাই শুধু একটি ট্রফির গল্প নয়, এটি নতুন ভারতীয় ক্রিকেটের আত্মবিশ্বাসের গল্প।আর হয়তো অনেক বছর পরে, যখন এই ম্যাচের কথা স্মরণ করা হবে, তখন মানুষ বলবে এই দিনটাই ছিল সেই মুহূর্ত, যখন রোহিত-কোহলির পর ভারতের নতুন যুগ সত্যিই শুরু হয়েছিল।