গো-মাংস রপ্তানিকারক সংস্থা থেকে ৩০ কোটি অনুদান! বিজেপির দ্বিচারিতা প্রকাশ্যে

গো-রক্ষা ও ধর্ম বিভাজনের রাজনীতি করা বিজেপি ২০২৪-২৫ অর্থবর্ষে দেশের শীর্ষ গো-মাংস রপ্তানিকারক সংস্থা অ্যালানা গ্রুপ থেকে ৩০ কোটি টাকা অনুদান নিয়েছে বলে তথ্য প্রকাশ্যে।

গো-মাংস রপ্তানিকারক সংস্থা থেকে ৩০ কোটি অনুদান! বিজেপির দ্বিচারিতা প্রকাশ্যে

মধুরিমা সেনগুপ্ত, কলকাতা: ধর্ম বিভাজনের রাজনীতি করেই দেশের ক্ষমতায় আছে যে রাজনৈতিক দল, সেই দল অর্থাৎ বিজেপি, তাদেরই কথা অনুযায়ী তথাকথিত ধর্মবিরোধীদের থেকে রাজনৈতিক অনুদান নিয়েছে। তাও এক, বা দুই টাকা নয়, প্রায় ৩০ কোটি টাকা।

ভারতের কেন্দ্রীয় সরকার অর্থাৎ ভারতীয় জনতা পার্টি, বিরোধীদের মতে, যারা ধর্ম বিভাজন, হিন্দু-মুসলিম রাজনীতি করে, দেশে ধর্মীয় বিদ্বেষ ছড়ায়, যারা সংখ্যালঘুদের ভিনদেশী মনে করে, সেই বিজেপিই দেশের অন্যতম বড় মহিষ ও গরুর মাংস রপ্তানিকারক সংস্থা অ্যালানা গ্রুপ থেকে ২০২৪-২৫ অর্থবর্ষে ৩০ কোটি টাকা অনুদান গ্রহণ করেছে। একই সময়ে ভারতের বিফ রপ্তানি ৪ বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়ে গেছে, যা ২০১৮ সালের পর সর্বোচ্চ।

ভারতে গরু ও গো-মাংস নিয়ে রাজনৈতিক বিতর্ক দীর্ঘদিন ধরে চলে আসছে। এমনকি দেখা গেছে যে,কিন্তু গো - রক্ষক সংগঠন, বহু নিরীহ সংখ্যালঘুকে গো - হত্যার মিথ্যে অপবাদে অত্যাচারও করেছে।

হিন্দুত্ববাদী সংগঠনগুলির একাংশ যেখানে গোরক্ষার প্রশ্নে সরব, সেখানে বাস্তবে ভারতের গরুর মাংস রপ্তানি শিল্প গত কয়েক বছরে উল্লেখযোগ্য ভাবে বেড়েছে। 

উত্তরপ্রদেশের মতো রাজ্যে আলানা গ্রুপের বড় ইউনিট থাকলেও, সেখানে গোরক্ষা বাহিনীর হামলার অভিযোগে ব্যবসা কিছু সময়ের স্থগিত থাকে। ২০১৯ সালে আয়কর দফতর এই সংস্থার সঙ্গে যুক্ত শতাধিক জায়গায় তল্লাশি চালায় এবং প্রায় ২,০০০ কোটি টাকার কর ফাঁকির অভিযোগ তোলে।

এই সময় থেকেই পিঠ বাঁচানোর জন্য সংস্থাটি রাজনৈতিক বন্ডের মাধ্যমে অনুদান দিতে শুরু করে। জানা গেছে ২০১৩-১৪ সালে তারা বিজেপে ২ কোটি টাকা অনুদান দেয়, ২০২৩-২৪ সালেও প্রায় ২ কোটি টাকা অনুদান দেয়, কিন্তু ২০২৪-২৫ সালে সেই অনুদানের পরিমাণ বেড়ে ৩০ কোটিতে পৌঁছেছে।

জানলে অবাক হবেন, গো - মাংস রপ্তানির দিক থেকে ভারতের নাম শীর্ষে আছে, এবং ভারতে সবথেকে বেশি গো-মাংস রপ্তানি হয় উত্তরপ্রদেশ থেকে।

উত্তরপ্রদেশকে এককথায় যোগী রাজ্য বলা হয়, সেখানে ধর্মবিদ্বেষের পরিমাণ সব থেকে বেশি। উত্তরপ্রদেশে সংখ্যালঘুদের ওপর অত্যাচারের খবর অহরহ শোনা যায়, সেই রাজ্য থেকেই সবথেকে বেশি গো-মাংস রপ্তানি করা হয়।

ভারতে সবথেকে বেশি বিফ রপ্তানিকারক সংস্থা হলো অ্যালানাসনস প্রাইভেট লিমিটেড।অ্যালানাসনস প্রাইভেট লিমিটেড ভারতের মোট মাংস রপ্তানির প্রায় ৬০% একাই রপ্তানি করে। অন্য একটি পরিসংখ্যান অনুযায়ী, ভারতের মোট বিফ রপ্তানির প্রায় ৩১.২৯% বাজার তাদের দখলে। সেই সংস্থা থেকেই ৩০ কোটি টাকা অনুদান নিয়েছে বিজেপি। রাজনৈতিক মহলে বিজেপির এই দ্বিচারিতা নিয়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।