দরকারে ভিন রাজ্য থেকে আধিকারিক এনে SIR শুনানি সম্পন্ন করার নির্দেশ দিলো সুপ্রিম কোর্ট

সুপ্রিম কোর্টের বড়ো রায় SIR শুনানিতে। সুপ্রিম কোর্ট,কলকাতা হাইকোর্টের চিফ জাস্টিসকে বলেছেন, সিভিল জার্জ,যাদের মিনিমাম ৩ বছরের এক্সপেরিয়েন্স রয়েছে , তাদের কাজে লাগাতে, এবং প্রয়োজন হলে ওড়িশা এবং ঝাড়খণ্ড থেকেও ডিস্ট্রিক্ট জার্জ, এবং এডিশনাল ডিস্ট্রিক্ট জার্জ এনে কাজ করানো যেতে পারে।

দরকারে ভিন রাজ্য থেকে আধিকারিক এনে SIR শুনানি সম্পন্ন করার নির্দেশ দিলো সুপ্রিম কোর্ট

মধুরিমা সেনগুপ্ত ,কলকাতা : আজ ফের সুপ্রীম কোর্টে SIR মামলার  শুনানি ছিল। প্রধান বিচারপতির ৩ সদস্যের বেঞ্চে  হয়েছে এই শুনানি। 



গত শুনানিতে সুপ্রিম কোর্ট থেকে জানিয়েছিল ,পশ্চিমবঙ্গে SIR -এর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত করতে হবে ২৮ শে ফেব্রুয়ারিতে। এছাড়াও লজিক্যাল ডিস্ক্রিপেন্সি-র বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে কলকাতা হাইকোর্টকে নির্দেশ দেয়। 

     

 ১০ ই মার্চ পরবর্তী শুনানির নির্দেশ থাকার পরেও , যেহেতু কলকাতা হাইকোর্টের চিফ জাস্টিসের স্ট্যাটাস রিপোর্ট এসেছে সুপ্রিম কোর্টের কাছে তাই আজ SIR এর শুনানি রাখা হয়েছিল সুপ্রিম কোর্টে।

 

কলকাতা হাই কোর্টের স্ট্যাটস রিপোর্টে দেখা গেছে ২৫০ জন ডিস্ট্রিক্ট জার্জ, এবং এডিশনাল ডিস্ট্রিক্ট জার্জ তারা পেয়েছেন, সেক্ষেত্রে যে ৫০ লাখ ক্লেইম রয়েছে সেগুলো তাদের দেখতে হবে, এবং যদি তারা ২৫০ টা কেসও একদিনে হিয়ারিং করেন, তাহলে ৮০ দিন লাগবে পুরো প্রক্রিয়া সম্পূর্ণ করতে।

 

সুপ্রিম কোর্ট এই ক্ষেত্রে দুটি সমাধান দিয়েছে, এক, কলকাতা হাইকোর্টের চিফ জাস্টিসকে বলেছেন, সিভিল জার্জ,যাদের মিনিমাম ৩ বছরের এক্সপেরিয়েন্স রয়েছে , তাদের কাজে লাগাতে, এবং দুই, প্রয়োজন হলে ওড়িশা এবং ঝাড়খণ্ড থেকেও ডিস্ট্রিক্ট জার্জ, এবং এডিশনাল ডিস্ট্রিক্ট জার্জ এনে কাজ করানো যেতে পারে।

 

 এর সঙ্গে সুপ্রিম কোর্ট এটাও বলেছে যে SIR এ যে যে ডকুমেন্টস গুলোকে একসেপ্ট করতে বলা হয়েছিল সেটা একসেপ্ট করবে, যখন এই হিয়ারিং গুলো হবে সেটাতে। তার মধ্যে আধার কার্ড একসেপ্ট করার অর্ডার দিয়েছে সুপ্রিম কোর্ট,এছাড়াও মাধ্যমিকের এডিমিট একসেপ্ট করতে হবে এটাও সুপ্রিম নির্দেশ।২৮ শে ফেব্রুয়ারি ফাইনাল লিস্ট প্রকাশ করার কথা আছে নির্বাচন কমিশনের, সেটা করতে হবে, পরে যেভাবে SIR ভেরিফিকেশন হতে থাকবে সেই ভাবে সাপ্লিমেন্টারি লিস্টও পাবলিশ করা হবে। এছাড়াও সুপ্রিম কোর্ট থেকে বলা হয়েছে যে,যাদের নাম পরের লিস্টে অ্যাড করবে,তারাও ভোটার হিসেবে গণ্য হবে।



প্রসঙ্গত , শুক্রবারের শুনানির পর সোমবার হাইকোর্টে বৈঠক করেন প্রধান বিচারপতি সুজয় পাল।সেখানে উপস্থিত হন মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল ,মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তীসহ আরও অনেকে ,এছাড়াও নির্বাচন কমিশনের স্পেশাল রোল অবজার্ভার সুব্রত গুপ্তও উপস্থিত ছিলেন। 

 

সূত্রের খবর,কাজ করতে গিয়ে বিচারকরা কি কি সমস্যার সম্মুখীন হয়েছেন,এবং কি কি করলে কাজ আরও দ্রুত হবে এবং অল্প সময়ের মধ্যে কাজ শেষ করা যাবে সেই সব বিষয় নিয়েই আলোচনা হয়েছিল সেই বৈঠকে।  যার ফাইনাল লিস্ট নিয়েই আজকে সুপ্রিম কোর্টে শুনানি হলো। বর্তমানে সারা বাংলার চোখ ফাইনাল লিস্টের দিকে। ২৮ শে ফেব্রুয়ারির SIR  চূড়ান্ত তালিকাই এখন বাংলার মানুষের চিন্তার কেন্দ্রবিন্দু।