সামনেই ভোট,তার আগেই চাকরি ফিরে পাওয়ার খুশিতে কেঁদে ফেললেন চাকরি হারা শিক্ষিকারা
ভোটের আগে,আজ থেকে শুরু হলো SSC-র সুপারিশ পত্র প্রদান।হারানো চাকরি ফিরে পেয়ে শিক্ষা বললেন "আমাদের কোনো দোষ ছিল না"।
মধুরিমা সেনগুপ্ত ,কলকাতা : প্রথমে সুপারিশ পত্র ,তারপর চাকরির নিয়োগ পত্র প্রদান । রাজ্য চায় মার্চের প্রথম সপ্তাহে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষকদের নিয়োগ পত্র দিয়ে দিতে।গত ডিসেম্বরে SSC কে সুপ্রিম কোর্ট নির্দেশ দেয়,২০২৬ সালের ৩১ শে আগস্টের মধ্যে কাউন্সিলিং প্রক্রিয়া শেষ করতে হবে,এবং নবম দশম এবং একাদশ,দ্বাদশের নিয়োগ প্রক্রিয়াও শেষ করতে হবে।
এরপর ২১ শে জানুয়ারি একাদশ,দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগের মেধা তালিকা প্রকাশ করে SSC। মেধা তালিকা এবং ওয়েটিং লিস্ট মিলিয়ে ১৮ হাজার নামের তালিকা প্রকাশ করা হয়।একমাস পর এবার চাকরির কাউন্সিলিং শুরু হতে চলেছে মঙ্গলবার,এবং বুধবার।প্রথম পর্যায়ে ৭ টি বিষয়ে কাউন্সিলিং,২ দিনে ১৭২ জন চাকরিপ্রার্থীকে সুপারিশপত্র দেওয়া হয়েছে,একাদশ,দ্বাদশের শুন্য পদ ১২ হাজার ৪৪৫।ইতিমধ্যেই পর্ষদের থেকে জাতি এবং বিষয়ভিত্ত্বিক শূন্যপদের তালিকা নিয়েছে এসএসসি। এরপর ফের কবে কাউন্সিলিং হবে তা বিজ্ঞপ্তি দিয়ে জানাবে স্কুল সার্ভিস কমিশন।
প্রসঙ্গত ২০২৫ সালে এসএসসি দুর্নীতি মামলায় বাতিল হয়েছিল ২০১৬ সালের পুরো প্যানেল,ফলে চাকরি হারিয়েছিল প্রায় ২৬ হাজার শিক্ষক-শিক্ষিকা।এসএসসি সহ রাজ্য সরকারকে চাকরিহারা শিক্ষকসহ বিরোধী দলগুলি কাঠগড়ায় দাঁড় করিয়েছিলো। সুপ্রিম কোর্ট থেকে SSC কে বারবার নির্দেশ দেওয়া হয়েছিল চাল কাঁকড় আলাদা করতে।কিন্তু বার বার এসএসসি ব্যর্থ হয়েছে।
এরপর সুপ্রিম কোর্টের নির্দেশে ফের পরীক্ষায় বসেছিলেন ৭-৮ বছর ধরে চাকরি করা শিক্ষকরা।অবশেষে দীর্ঘ লড়াইয়ের পর তারা পরিক্ষায় উত্তীর্ণ হয়ে চাকরি ফিরে পেয়েছেন। এরসাথেই আরও একটি সুখবর ,প্রচুর নতুন চাকরিপ্রার্থীরাও এই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। চাকরি হারা শিক্ষকরা হারানো চাকরী ফিরে পেয়ে একদিকে খুশিতে কান্নায় ভেঙে পড়েছেন,এরই সাথে অন্যের দুর্নীতির জন্য তাদের চাকরি হারানোয় ক্ষোভে ফেটে পড়েছেন।